কবিতা
ছায়া
সফিকুজ্জামান
অন্ধকার গাঢ় হলে
আবার একান্ত হয়ে ফিরে আসে
আমার সুদীর্ঘ শ্বাসে কতো ছায়া!
জীর্ণ পাণ্ডুলিপি পাতা
নৈঃশব্দ হাওয়ায় খসে পড়ে
প্রাচীন নির্জন দ্বীপ বুকের উপর।
সবুজ মাঠের ঘাসে
তন্দ্রাহীন রাত জেগে অবসন্ন
উপবাসী ফড়িঙের দল।
শীত কুয়াশার রাতে
নিঃসঙ্গ অবয়ব খুলে দিতে চায়
প্যাঁচার প্রান্তিক স্বরলিপি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন